
আসসালামু আলাইকুম
সম্মনিত অভিভাবক/ অভিভাবিকা সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। সূর্যপুর উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের শিখরে পৌছাতে পারে না। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় যেমন এগিয়ে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ তেমনি এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। বিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা সকল বিষয়ে সঠিকভাবে পরিচালিত হয়ে থাকে এবং উত্তরোত্তর যাতে আরো ভালো হয় তার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা বা সহযোগিতা করা হয়ে থাকে। প্রতিযোগিতার শিক্ষা ব্যবস্থায় বিশেষত্ব হচ্ছে এখানে শিক্ষার্থীরা ভর্তি হয়ে ভালো ফলাফল ও জীবন বিকাশে নিজেকে প্রতিষ্ঠিত করে।
আমার বিশ্বাস অতি শীঘ্রই এই প্রতিষ্ঠান এই অঞ্চলের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। আমাদের এই স্বাপ্নিক যাত্রায় আমি সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,শিক্ষানুরাগী, গুণীজন ও নেতৃবর্গসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি।
সভাপতি
মোঃ আব্দুল্লাহ আল কাফি
সূর্যপুর উচ্চ বিদ্যালয়
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
Total Visitors:
Current Users: